ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হচ্ছে ২০০ পিকআপ
ডুয়া নিউজ: বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়, '২০২৪ সালের ১ জুলাই হতে ৬ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থান ও তৎপ্রেক্ষিতে উদ্ভূত ঘটনায় বাংলাদেশ পুলিশের থানা, জেলা ও অন্যান্য ইউনিটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।'
দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানা ও অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ পুলিশের বহু যানবাহন পুড়ে গেছে বা মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন পিকআপ ক্রয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
এমতাবস্থায়, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৬৮ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৭৬(১)(ছ) ও ৭৬(২) অনুসরণপূর্বক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নিকট হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে চলতি ২০২৪-২৫ অর্থবছরে অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ২০০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন আবশ্যক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি