ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়াদিল্লির বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন। আগামীকাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস)-এর সঙ্গে বৈঠক করবেন।
সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, বৈঠকে মোদি জানিয়েছেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।’
একটি সূত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, “সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প।” এর মাধ্যমে মোদি জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র।
সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়াদিল্লির বাসভবনে পৌঁছান।
২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে। তবে তারা এর পক্ষে কোনো প্রমাণ উত্থাপন করেনি। এদিকে, পাকিস্তান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় এক ভয়াবহ হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হয়। ওই ঘটনার পর ভারত দাবি করে, তারা পাকিস্তানের বালাকোট এলাকায় একটি বিমান হামলা চালায়। তারা বলেছিল বালাকোটে জইস-ই মোহাম্মদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ছিল। যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় নিজেদের পরিচালনা করে আসছিল এবং সেনাদের হত্যার সঙ্গে জড়িত ছিল।
সূত্র: এনডিটিভি, নিউজ নাউ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন