ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির দুটি পৃথক মামলায় সাজার রায় রয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার দুইটি বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন। তিনি জানান, আত্মসমর্পণের পর জামিন আবেদন করেছেন তুহিন।
দুই মামলার মধ্যে কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে এবং এতে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন শুনানি চলমান রয়েছে।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় তুহিনের বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের করে। ২০০৮ সালে কর ফাঁকির মামলায় তাকে দুটি ধারায় যথাক্রমে তিন ও পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে সাজা একত্রে চলার কারণে তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।
একই বছর অবৈধ সম্পদের মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত