ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কাবুলে আফগানিস্তান-ভারতের বৈঠক
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানে হামলার জন্য বিশ্বের ডজন খানেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির আলোচনা করেছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়। এর মাঝে এবার আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ভারত। সম্প্রতি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, ইরান ও পাকিস্তান বিভাগের মহাপরিচালক এবং বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এ বৈঠকে অংশ নেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।’
বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন এবং ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান।
আলোচনায় দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্ব পায়।
আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্যবসায়ী, রোগী ও শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ খুব বেশি প্রয়োজন।”
ভারতীয় প্রতিনিধি আনন্দ প্রকাশ বলেন, “আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আফগানিস্তানে অবকাঠামো খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি স্থগিত প্রকল্পগুলো শুরু করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস