ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: কাতারে চার দিনের সরকারি সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। পরদিন গভীর রাতে আনুমানিক ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেন ড. ইউনূস। তার আগের দিন শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।
শেষকৃত্যানুষ্ঠানের পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই প্রভাবশালী নেতা—কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। তারা ড. ইউনূসের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাকে সম্মান জানান।
উল্লেখ্য, ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নিতে ২১ এপ্রিল কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ