ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগু’লি
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির কারণে, পাশাপাশি উভয় দেশই প্রতিরক্ষামূলক নানা পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা তৃতীয় দিনের মতো দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এবিপি লাইভের পৃথক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ‘শনিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।’
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘২৬-২৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করা হয়। ভারতীয় সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে এ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘এ নিয়ে পর পর তিন রাতে পাক-ভারত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল দুপক্ষের সেনাদের মধ্যে। এর আগে, শুক্রবার ও বৃহস্পতিবার রাতেও নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে।’ভারতীয় সেনাবাহিনীর দাবি, ‘পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত বুধবার ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, পাশাপাশি আরও কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
কোনো ধরনের তদন্ত ছাড়াই ভারতের এই সিদ্ধান্তকে 'যুদ্ধের ঘোষণা' হিসেবে দেখছে পাকিস্তান। এ পরিস্থিতিতে সিন্ধু নদীর পানির অধিকার নিয়ে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো মূল্যে পাকিস্তান নিজের পানির অধিকার রক্ষা করবে।
এছাড়া, সিন্ধু চুক্তি স্থগিতের ঘটনায় ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, "সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ