ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে ‘চূর্ণবিচূর্ণ’ করার সময় এসেছে: বিজেপি নেতা
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার ঘটনায় তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে দেশটির সঙ্গে সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে ভারত। এবার বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এ সময় তিনি বাংলাদেশকে ‘সাপ’ বলে কটূক্তিও করেন।
নিশিকান্ত দুবে ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান। তার মতে, কংগ্রেস সরকারের সময়ে করা এই চুক্তি ছিল ভারতের জন্য একটি গুরুতর ভুল। হিন্দুত্ববাদী এই বিজেপি এমপি বলেন, “গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। ১৯৯৬ সালে কংগ্রেস সরকার এ ভুল করেছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব। এখন তাদের চূর্ণবিচূর্ণ করার সময় এসেছে।”
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কথাও উল্লেখ করেছেন ঝাড়খণ্ডের এ মন্ত্রী। নিতিশ কুমার বাংলাদেশকে নিয়ে প্রায়ই বিভিন্ন অশোভন মন্তব্য করেন। নিশিকান্ত বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলে আসছেন বাংলাদেশের সঙ্গে আমাদের পানি বণ্টন করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তির বিরোধীতা করেছেন। বাংলাদেশ যতদিন সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করবে ততদিন তাদের পানি দেওয়া বন্ধ রাখা উচিত।”
বাংলাদেশ কখন, কোথায় সন্ত্রাসবাদে সমর্থন জানিয়েছে—সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই এমন মন্তব্য করেছেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করে। এর ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি সিন্ধু নদীর পানির প্রবাহে বিঘ্ন ঘটায়, তবে তারা এটিকে ‘যুদ্ধের কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করে উপযুক্ত জবাব দেবে।সূত্র: ইন্ডিয়া টুডে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি