ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (এমএএ-ডিইউ) এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত নতুন কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীকে শপথবাক্য পাঠ করান মার্কেটিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. শরীফুল আলম। পরে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান নতুন সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী।
শপথগ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও নীতি-আদর্শ মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি যথাযথভাবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, কোনো ধরনের প্রলোভনের ঊর্দ্ধে উঠে নিজের চিন্তা ও বিবেককে গুরুত্ব দিয়ে ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে তিনি কাজ করবেন। অন্যান্য সদস্যরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে, গত ১৮ এপ্রিল সংগঠনের নবম বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও খন্দকার মো. রাফিক হাসানকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ঢাবির মার্কেটিং বিভাগ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
নতুন নির্বাহী কমিটিতে মোট ৫১ জন সদস্য রয়েছেন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)