ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হা-মা-স নেতাদের ‘টার্গেট’ করতে এআই ব্যবহার করছে ইসরায়েল
ডুয়া ডেস্ক: হামাস নেতাদের শনাক্ত ও হত্যা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তির মধ্যে রয়েছে একটি অডিও-ভিত্তিক টুল, যা ফোনকলের উৎস শনাক্ত করতে সক্ষম।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে চালানো এক হামলায় এই অডিও টুলটি ব্যবহৃত হয়। যদিও এটি এক দশক আগে তৈরি হয়েছিল, ২০২৩ সালে এটিকে উন্নত করে এআই দিয়ে আরও কার্যকর করা হয়। এর মাধ্যমে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বেয়ারির অবস্থান শনাক্ত করে তাকে হত্যা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বেয়ারি গাজার উত্তর অংশের ঘনবসতিপূর্ণ জাবালিয়া এলাকায় একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন, যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। সেই হামলায় বেয়ারির পাশাপাশি শতাধিক বেসামরিক মানুষ নিহত হন।
ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, ২০২৩ সাল থেকে দ্রুত তৈরি করা এআই প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে অনেক সময় ভুল টার্গেট শনাক্ত হয়েছে, ফলে নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল এআই-ভিত্তিক বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে হামাস নেতাদের চিহ্নিত করছে। এসব প্রযুক্তি ছবি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফোনকল বিশ্লেষণ করে টার্গেটের অবস্থান নির্ধারণ করে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের এআই প্রযুক্তির ব্যবহার কার্যকর হলেও এতে ভুলের আশঙ্কা ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ