ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাক-ভারত পরিস্থিতি নিয়ে যা ভাবছে জাতিসংঘ
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের চলমান পরিস্থিতি জাতিসংঘ ‘খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ডুজারিক জাতিসংঘের পক্ষ থেকে পুনরায় নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, “উত্তেজনা যেন আরও না বাড়ে তা নিশ্চিত করতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে এবং একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে অভিহিত করে।
হামলার পরদিন ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেয়। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ কড়া পদক্ষেপ ঘোষণা করে।
এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা অনেকেই আশঙ্কা করছেন সামরিক সংঘাতেও রূপ নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ