ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান ইস্যুতে যা বললেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ভারত ও পাকিস্তান "কোনো না কোনোভাবে এটা ঠিক করে নেবে।"
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল), প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিক্যান যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও ঐতিহাসিক উত্তেজনার প্রসঙ্গ তোলেন। তিনি জানান, দুই দেশের নেতাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তবে তিনি তাদের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করবেন কি না, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি।
উত্তেজনার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “তারা এটা কোনো না কোনোভাবে ঠিক করেই নেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে, তবে এমন উত্তেজনা সব সময়ই ছিল।”
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই পরিস্থিতিকে "দ্রুত পরিবর্তনশীল" বলে অভিহিত করেন এবং বলেন, “আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে কাশ্মীর বা জম্মুর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কোনো অবস্থান নিচ্ছি না।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। এটি ২০১৯ সালের পর থেকে ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ