ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
গাজায় বিমান হামলায় একদিনে প্রা*ণ গেল ৮৪ ফিলিস্তিনির
ডুয়া ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক পরিচালিত সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৬৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হামলা চলে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং তাদের উদ্ধার সম্ভব হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। ওই হামলায় ইসরায়েলে অন্তত ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
সবশেষ হিসেব অনুযায়ী, গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৪০০ জনে এবং আহতের সংখ্যা ১,১৬,৪১৬ জনে। এই হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে ৩৮ দিনে নিহত হয়েছেন ২,০৬০ জন এবং আহত হয়েছেন ৫,৩৭৫ জন ফিলিস্তিনি।
ধারণা করা হচ্ছে, হামাসের জিম্মিদের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। আইডিএফ জানিয়েছে, এই জিম্মিদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বারবার এই সহিংসতা বন্ধে আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, হামাস সম্পূর্ণভাবে দুর্বল না হওয়া পর্যন্ত ও জিম্মিরা মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তথ্য : আনাদোলু এজেন্সি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ