ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নিজ দেশেই বিমান হাম*লা চালালো ভারত, বললো ‘অসাবধানতা’
ডুয়া ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় একটি বেসামরিক স্থাপনায় ভুলবশত বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এক বিবৃতিতে আইএএফ জানায়, একটি বিমান থেকে ‘অসাবধানতাবশত’ একটি অ-বিস্ফোরক বস্তুর পতনের ফলে এ ঘটনা ঘটে। এতে জানমালের বড় কোনো ক্ষতি না হলেও একটি বাড়ির দুটি কক্ষ এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষক মনোজ সাগরের বাড়িতে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে বিকট শব্দে কিছু পড়ে বিস্ফোরণের সৃষ্টি হয়। ফলে ছাদ ফেটে যায় এবং উঠানে প্রায় ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। সেসময় সাগর ও তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন। তবে কেউ আহত হননি।
শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর নিশ্চিত করেছেন ঘটনাস্থলে প্রশাসনের দল কাজ করছে। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা জানান, জব্দ বস্তুটি অত্যন্ত কঠিন এবং পোড়ার চিহ্ন রয়েছে। এর উৎস জানার জন্য গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কাশ্মীরে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই এ ঘটনা ঘটলো। ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কড়া বার্তা দেয়। এই পরিস্থিতিতে জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ