ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলা*গুলি
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার রেশ না কাটতেই ফের নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতের দিকে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে এলওসি-তে ভারতীয় সেনাচৌকির দিকে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনার পক্ষ থেকেও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছোড়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের গুলির যথাযথ জবাব দেওয়া হয়েছে।
এটি গত মঙ্গলবার কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর এলওসি-তে ভারত-পাকিস্তান বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ২৫ থেকে ২৬ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের একাধিক পোস্ট থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই গোলাগুলির ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ