ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
ডুয়া ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২৫ শতাংশ।
সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবের প্রতি অর্থ বিভাগ সম্মতি জানিয়েছে।
সূত্রমতে, আগামী ঈদুল আজহা থেকেই এই নতুন ভাতা কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের দেশে ফেরার পর। তারা বর্তমানে বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং ২৯ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
বর্তমানে দেশে ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। উৎসব ভাতা বাড়ানোর ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।
শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি তাদের জন্য স্বস্তির খবর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর