ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১১০ যাত্রী নিয়ে কাজাকস্তানে বিমান বিধ্বস্ত; বহু হতাহতের শঙ্কা
ডুয়া ডেস্ক: কাজাকস্তানের আকতাউ শহরে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ১১০ জন যাত্রী নিয়ে রাশিয়ার চেচনিয়া অঞ্চরের গ্রজনির উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। তবে চেচনিয়ায় ঘন কুয়াশার কারণে বিমানটি ফিরে আসে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজারবাইজানের আকতাউ শহরে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন।
উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না— সেই সন্ধানও শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়া বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।
রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।
এ ব্যাপারে আরও তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের একটি বিমান এবং সেটির ফ্লাইট নম্বর ছিল জে২-৮২৪৩।
একটি ভিডিওতে দেখা গেছে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে কাত হয়ে নিচের দিকে পড়ছে। এটি একটি খোলা মাঠে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
বিমানবন্দের নিকট এটি বিধ্বস্ত হয়। তবে এর আগে জরুরি অবতরণের জন্য অনুরোধ জানিয়ে কয়েকবার চক্কর দিয়ে বিমানটি থেমে যায় এবং বিধ্বস্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ