ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র কার পক্ষে?
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি অবস্থান ও নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির মধ্যে বিশ্ব রাজনীতিতে ফের আলোচনায় এসেছে কাশ্মীর ইস্যু।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধে তারা কোনো পক্ষ নিচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
তিনি আরও বলেন, “কাশ্মীর ইস্যুতে আমরা কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছি না। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধান দেখতে চাই।”
পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ট্যামি ব্রুস বলেন, “এই জঘন্য হামলার জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
কাশ্মীর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের মধ্যস্থতার প্রস্তাব এখনো টেবিলে আছে কিনা—এই প্রশ্নে ব্রুস মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এই বিষয়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী তাদের অবস্থান আগেই জানিয়েছেন, বর্তমানে আমার কিছু বলার নেই।”
বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর নিয়ে দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বর্তমান অবস্থানে তারা নিজেদের নিরপেক্ষ রাখার ইঙ্গিতই দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ