ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মোদিকে নেতানিয়াহুর ফোন, যে বার্তা দিলেন
ডুয়া ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় নিহতদের প্রতি শোক জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মোদি-নেতানিয়াহুর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। ফোনালাপে মোদি হামলার বিস্তারিত তুলে ধরেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভারতের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল ‘এক্স’-এ দেওয়া পোস্টে বলেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে এই বর্বরোচিত হামলার নিন্দা জানান এবং ভারতের জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।"
গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এটিকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে বর্ণনা করেছে।
হামলার পরদিন ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। জবাবে পাকিস্তানও ভারতের ভিসা বাতিল, দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ এবং ভারতের বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধসহ কড়া পাল্টা ঘোষণা দেয়।
এই পাল্টাপাল্টি পদক্ষেপে উপমহাদেশে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা আরও জটিল পরিস্থিতির দিকে গড়াতে পারে বলে আন্তর্জাতিক মহলে শঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ