ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
ডুয়া ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতের এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। সেনা সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, এই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যদিও ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য উঠে আসেনি।
এর আগে মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বৈসারণ উপত্যকায় একটি সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে এবং হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে।
এই ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক কড়া প্রতিক্রিয়া এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। দুই দেশই ওয়াঘা-আটারি সীমান্ত চৌকি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং একে অপরের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
ভারত বুধবার ঘোষণা করেছে, সার্ক দেশগুলোর জন্য ‘ভিসা ছাড়’ প্রকল্পের আওতায় যেসব পাকিস্তানি নাগরিক বিশেষ ভিসা পেয়েছিলেন, তা বাতিল করা হয়েছে। এর পরদিনই পাকিস্তানও ভারতের নাগরিকদের জন্য একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে।
এছাড়াও ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার কথা জানিয়েছে এবং ইসলামাবাদ ভারতীয় বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ