ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
ডুয়া ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।
এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর নির্ধারিত ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার।
চলতি মাসের শেষ দিকে তাঁর ঢাকা সফরের কথা ছিল, যেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও ছিল।
আওয়ামী লীগ সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পায়। প্রায় দেড় দশক পর চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তাঁর এই সফরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের ঢাকা সফরের দিনক্ষণ নির্ধারিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ