ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কাশ্মিরে তুমুল সংঘর্ষ, ভারতীয় সেনা নিহত
ডুয়া ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষটি ঘটে উধমপুর জেলার বাসন্তগড় এলাকায়, যেখানে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসন্তগড় এলাকায় অভিযান চলাকালীন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে জড়ায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের সময় গুরুতর আহত হন এক সেনা সদস্য, যিনি পরে মারা যান।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) জানায়, “বিশেষ গোয়েন্দা তথ্য পেয়ে জম্মু ও কাশ্মির পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর তীব্র গুলির লড়াই শুরু হয়। আমাদের এক সাহসী জওয়ান এই সংঘর্ষে নিহত হন।”
এই অভিযান এখনও চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
উল্লেখ্য, এই সংঘর্ষের একদিন আগেই কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের মধ্যে ছিলেন পর্যটক, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্য এবং গোয়েন্দা ব্যুরোর এক কর্মকর্তা।
উপত্যকার এই সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতা নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ