ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বন্ধু পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাচ্ছেন ড. ইউনূস
ডুয়া ডেস্ক: রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে সরাসরি রোম যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বর্তমানে চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে আগামী শুক্রবার রোমের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ছিল। সেই বন্ধুত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই তিনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন।
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার রোমে অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টার এ সফরে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া অন্য কোনো কর্মসূচি নির্ধারিত নেই। তিনি রোববার দেশে ফেরার কথা রয়েছে।
গত সোমবার ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। তিনি টানা ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট