ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
কাশ্মিরে হামলা
পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ; আরও যেসব ব্যবস্থা নিল নয়াদিল্লি
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার পর পাকিস্তানিদের জন্য চালু থাকা ‘সার্ক ভিসা ছাড়’ কর্মসূচি বাতিল করেছে ভারত।
আজ বুধবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। যারমধ্যে অন্যতম ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, "সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’। এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।"
এছাড়াও দুই দেশের মধ্যের আত্তারি নিরাপত্তা চৌকি এ মুহূর্ত থেকে বন্ধ করে দেওয়া হবে।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক বিশেষজ্ঞ জানিয়েছিলেন, "জম্মু-কাশ্মিরে ঘটে যাওয়া হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে ভারত। ভারতের দাবি, পাকিস্তান বিদ্রোহীদের সহায়তা করছে—যদিও ইসলামাবাদ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।"
পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে পারে এমন কথা জানিয়েছে নয়াদিল্লিভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিসের (সিএলএডব্লিউএস) পরিচালক তারা কর্থা। তিনি বলেছিলেন, “এটি যুদ্ধের একটি কাজ। আমরা বিষয়টিকে এখন এভাবেই দেখছি। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের কয়েকদিন পরই পেহেলগামে হামলার ঘটনা ঘটল।”
বিশেষজ্ঞের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই, ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ-সংক্রান্ত পানি চুক্তি বাতিলসহ পাকিস্তানি নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা তুলে নেওয়ার মতো একাধিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ