ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সুলতান সালাউদ্দিন টুকু
‘তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে’
ডুয়া নিউজ: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি জয়ী হবে।”
তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশে ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হয়েছে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এই মুহূর্তে দেশের মানুষ নির্বাচন চায়। দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা জনগণই ঠিক করবে।”
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে টুকু বলেন, “আওয়ামী লীগের মূলমন্ত্র ছিল উন্নয়ন। আর এখন বলছে সংস্কার আগে পরে নির্বাচন। জাতির সামনে বিএনপি ৩১ দফা দিয়েছে। কই আপনারা তো জাতির সামনে কোনো সংস্কার প্রস্তাব দেন নাই। কাজেই যারা যেভাবেই চিন্তা করেন না কেন আগামী নির্বাচন সঠিক সময়ে দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। জনগণের ক্ষমতা জনগণকে দিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে