ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫; প্রতিশোধের হুমকি তালেবান সরকারের
ডুয়া ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস ও ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ও বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে। এই হামলা এই দুই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
খামা প্রেস জানিয়েছে, হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন।
এদিকে পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার।
যদিও এখন পর্যন্ত পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ