ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭
ডুয়া ডেস্ক: বাংলাদেশের একাধিক ব্যক্তি ও সংগঠন বলেছেন, আমাদের পাশেই আরেক ইসরায়েল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভারত। এটাই যেন প্রমাণ হলো আবার। দেশটিতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ধরপাকড় শুরু হয়েছে।
‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন।
স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ‘দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।’ স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক ছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।”
অপরদিকে ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র্যালি করছে, তখনই মোদি সরকারের এই ধরপাকড় প্রশ্ন তুলছে রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কার্যক্রম চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে।’
বিশ্লেষকদের মতে, ‘নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ঘনিষ্ঠ। ফলে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থি যে কোনো কার্যক্রমকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে।’
ঘটনাটিকে ঘিরে ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক