ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০০ বিমানযাত্রী
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় ৩০০ যাত্রী। বিমানটি টারম্যাকে থাকা অবস্থায় হঠাৎ করে ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টা যাওয়ার কথা ছিল। এতে ২৮২ জন যাত্রীসহ মোট ২৯৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১০ জন কেবিন ক্রু ও ২ জন পাইলট ছিলেন।
ঘটনার সময় বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ধোঁয়া ও আগুন বের হতে দেখা যাচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে দ্রুত নিচে নেমে আসছেন। টারম্যাকে তখন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত অবস্থায় ছিল এবং যাত্রীদের নিরাপদে সরে যেতে সহায়তা করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তারা দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং কেউ আহত হয়নি। ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, আগুন লাগার পরপরই জরুরি প্রটোকল অনুসরণ করে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। তারা যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ