ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বকে চমকে দিলো চীন, চালালো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা
ডুয়া ডেস্ক: নতুন প্রযুক্তির হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। তবে এটি প্রচলিত পারমাণবিক অস্ত্র নয় বরং ‘ক্লিন এনার্জি’-ভিত্তিক একটি বিস্ফোরক যা পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিতে তৈরি।
চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসি’র ৭০৫ নম্বর গবেষণা ইনস্টিটিউট এই হাইড্রোজেন বোমাটি তৈরি করেছে। মাত্র ২ কেজি ওজনের এই বিস্ফোরকটিতে ব্যবহৃত হয়েছে কঠিন হাইড্রোজেন-ভিত্তিক উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রাইড, যা প্রচলিত হাইড্রোজেন ট্যাংকের চেয়ে অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণে সক্ষম।
পরীক্ষার সময় দেখা গেছে, বিস্ফোরণের ফলে উপাদানটি দ্রুত উত্তপ্ত হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে। এই গ্যাস দাহ্য হয়ে ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সৃষ্টি করে, যা প্রায় ২ সেকেন্ড ধরে স্থায়ী হয়। তুলনামূলকভাবে এটি টিএনটি বিস্ফোরণের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি সময় ধরে তাপ উৎপন্ন করে।
এই বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে এটি সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং এর তীব্রতা এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে নির্দিষ্ট একটি এলাকাজুড়ে সমানভাবে ধ্বংস সাধন সম্ভব হয়।
‘জার্নাল অব প্রজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেন্স’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পরীক্ষার সময় বোমা থেকে মাত্র ২ মিটার দূরে চাপের মাত্রা ছিল ৪২৮.৪৩ কিলোপাস্কাল।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়তে থাকায় চীনের এই উন্নত প্রযুক্তি দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ