ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্ষুধা সহ্য করতে না পেরে কচ্ছপের মাংস খাচ্ছে গা'জা'বাসী
ডুয়া ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকটে মানুষ এখন বেঁচে থাকার তাগিদে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করার পর থেকে সেখানে ত্রাণ প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের জন্য খাবার জোগাড় করাই হয়ে উঠেছে চরম দুঃসাধ্য।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এখন অনেক গাজাবাসী রান্নার জন্য কচ্ছপ বেছে নিচ্ছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ৬১ বছর বয়সী মাজিদা কানান বলেন, ‘আমার ছোট নাতিরা প্রথমে কচ্ছপ দেখে ভয় পেয়েছিল। আমরা বলেছি, এটা বাছুরের মাংসের মতোই সুস্বাদু। কেউ খেয়েছে, কেউ খায়নি।’
তিনি আরও জানান, বাজারে কোনো মাংস পাওয়া যাচ্ছে না। মাত্র দুটি ব্যাগ সবজি কিনতেই দিতে হয়েছে ৮০ শেকেল (প্রায় ২২ ডলার)। বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হচ্ছে।
কানান জানান, কচ্ছপ রান্নার আগে সেগুলোর খোসা ছাড়ানো হয়, এরপর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলা দিয়ে রান্না করা হয়।
তবে সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত এবং সুরক্ষিত। তবুও খাদ্য সংকটের কারণে জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপই এখন হয়ে উঠেছে প্রোটিনের উৎস।
স্থানীয় জেলে আবদেল হালিম কানান বলেন, ‘দুর্ভিক্ষ আমাদের এই পথে ঠেলে দিয়েছে। ইসলামী নিয়ম মেনেই কচ্ছপগুলোকে হালালভাবে জবাই করা হয়েছে। পরিস্থিতি এমন না হলে আমরা কখনোই কচ্ছপ খেতাম না, বরং ছেড়ে দিতাম। এখন আমাদের বাঁচতে হলে প্রোটিনের প্রয়োজন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ