ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ: বদলির পর ভাইরাল ওসির স্টোরি
ডুয়া নিউজ: তাৎক্ষণিক বদলির আদেশ পাওয়া ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্টোরি এখন ছড়িয়ে পড়েছে। স্টোরিটিতে বদলির বিষয়টি যাঁদের বোধগম্য নয়, তাঁদের উদ্দেশে তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকালে শহিদুর রহমান তার ফেসবুক আইডিতে ওই স্টোরি লেখেন।
সেখানে তিনি বলেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’
গতকাল শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। শহিদুর রহমান মাত্র ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানার দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর আগে, ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। ওই অনুষ্ঠানে সাংবাদিকেরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং একাধিক অভিযোগ তোলেন।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "এর আগে তাঁর (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।"
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে তাৎক্ষণিক বদলির বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের