ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
১০.৩০টায় মাঠে নামছে দুদল
বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
ডুয়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের। লাহোরে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৫ নারী বিশ্বকাপে বাংলাদেশের জায়গা। কিন্তু হেরে গেলে সমীকরণ হয়ে উঠবে জটিল। অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে।
৬ দলের এই বাছাইপর্বে এখন টিকে আছে কেবল তিন দলের আশা—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ইতোমধ্যে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে স্বাগতিক পাকিস্তান।
চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ পাকিস্তানকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলা। তবে হারলে তাকিয়ে থাকতে হবে নেট রান রেট ও অন্য ম্যাচের দিকে।
বিশেষ করে যদি পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ এবং বিকেলে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে বাদ পড়ার শঙ্কাও থেকে যাচ্ছে।
অবশ্য আরও একটি কঠিন সমীকরণেও বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ। সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে থাইল্যান্ডের কাছে এবং স্কটল্যান্ডকে হারাতে হবে আয়ারল্যান্ডকে।
বর্তমানে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান—৪। প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি।
আগামী বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই থেকে দুটি দল জায়গা পাবে বিশ্বকাপে—একটি ইতোমধ্যে নিশ্চিত করেছে পাকিস্তান। অন্য দলটি হবে আজকের লড়াই শেষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান