ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাগুরায় ২০২৪ সালের নির্বাচন ছিল সাজানো: শফিকুল আলম
ডুয়া ডেস্ক : মাগুরা-১ আসনের ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো-গোছানো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার অভিযোগ, এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এবং ফলাফল আগেই নির্ধারিত ছিল।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “২০২৪ সালে আমি মাগুরা-১ আসনের নির্বাচন কাভার করতে এসেছিলাম। দেখেছি, এখানে কোনো প্রতিযোগিতা ছিল না। আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, কে জিতবে। এমনকি সাকিব আল হাসানও জানতেন, তাকে বিজয়ী করে দেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাগুরায় কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। সবই ছিল সাজানো-গোছানো নাটক।”
আওয়ামী লীগকে ‘বাজে দল’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, “এই দল ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপকর্মে জড়িত। এতসব জেনেও সাকিব আল হাসানের মতো জাতীয় আইকন কীভাবে এমন দলে যোগ দিতে পারেন, সেটিই প্রশ্ন।”
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে মাগুরায় আন্দোলন চলাকালে তিন-চারজন তরুণকে হত্যা করা হয়েছিল। সাকিব তো এ এলাকার এমপি ছিলেন। তিনি কি এসব জানতেন না? তিনি কি কখনও বলেছিলেন, 'আমি দুঃখিত'? কখনো নিন্দা জানিয়েছেন?”
প্রেস সচিবের সফরে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল হাসান ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত