ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিদেশি শিক্ষার্থী ভর্তি সুবিধা বাতিলের মুখে হার্ভার্ড
ডুয়া ডেস্ক : ভিসাধারীর নির্দিষ্ট তথ্য না দিলে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ ২৭ লাখ ডলারের দুটি ফেডারেল অনুদানও বাতিল করা হয়েছে।
নোম জানান, ৩০ এপ্রিলের মধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীর 'অবৈধ ও সহিংস কার্যকলাপ'–সংক্রান্ত তথ্য সরকারের কাছে দিতে হবে হার্ভার্ডকে। যদি বিশ্ববিদ্যালয়টি প্রমাণ করতে না পারে যে তারা যথাযথভাবে নিয়ম মানছে ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে, তবে তাদের বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুবিধা বাতিল করা হতে পারে।
হার্ভার্ড কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটির পাঠানো চিঠি ও অনুদান বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত তারা বিবেচনায় রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে, তারা তাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও সাংবিধানিক অধিকার থেকে সরে আসবে না, তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলন নিয়ে হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসনের দাবি, এসব বিক্ষোভে ‘ইহুদিবিদ্বেষ ও হামাস-সমর্থন’ রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও আন্দোলনকারীদের মধ্যে অনেক ইহুদি শিক্ষার্থীও রয়েছেন, যারা বলছেন—তারা সন্ত্রাস নয়, বরং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিচ্ছেন।
এর আগেও হোয়াইট হাউস থেকে হার্ভার্ডের কাছে একাধিক দাবি পাঠানো হয়, যার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কাঠামো, নিয়োগ ও ভর্তি পদ্ধতি সংশোধনের প্রস্তাব। বিশ্ববিদ্যালয় এসব দাবি প্রত্যাখ্যান করায় ট্রাম্প প্রশাসন গত সোমবার হার্ভার্ডের ২২৬ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে। এরপরের দিন কর ছাড় সুবিধা বাতিলেরও হুমকি দেওয়া হয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হার্ভার্ডকে আক্রমণ করে ট্রাম্প লিখেছেন, “হার্ভার্ড একটি হাস্যকর প্রতিষ্ঠান, যেখানে ঘৃণা ও বোকামি শেখানো হয়। তারা ফেডারেল সহায়তার যোগ্য নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ