ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ২৭৩ টন আলু রপ্তানি
ডুয়া ডেস্ক : দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ি সীমান্ত পার হয়ে কয়েকটি ট্রাকে এসব আলু নেপালে পাঠানো হয়। এর আগে গত ১০ এপ্রিল একই রুটে ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছিল। সব মিলিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হলো।
উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে উন্নতমানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো রপ্তানি করা হচ্ছে। এই রপ্তানিতে অংশ নিচ্ছে—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ এবং ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “এই বন্দর দিয়ে নিয়মিত নানা পণ্য আমদানি-রপ্তানি হয়। নতুন পণ্য হিসেবে আলু যুক্ত হওয়ায় কৃষক, ব্যবসায়ী এবং সরকার—সবাই উপকৃত হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের