ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ফিলিস্তিনিদের, যা বলেছে ইসরায়েল
ডুয়া ডেস্ক: গাজায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার প্রস্তাব দিয়েছে। তবে হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা এক ভিডিও বার্তায় বলেছেন, “নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক কোনো চুক্তি হামাস মেনে নেবে না।”
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব ইসরায়েলি বন্দিমুক্তির বিনিময়ে সকল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের পুরোপুরি সমাপ্তির শর্তে আলোচনায় প্রস্তুত। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন। এদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ হামাসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “এখন সময় এসেছে হামাসের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়ার।”
সাম্প্রতিক বিমান হামলায় গাজার আল-মাওয়াসি এলাকায় অন্তত ৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর তাঁবুগুলোতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। নিহতদের অধিকাংশই বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলার তদন্ত শুরু করেছে।
গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে মানবিক সহায়তা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ১২টি আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে জানিয়েছে সেখানে মানবিক বিপর্যয় নেমে আসছে। তবে ইসরায়েল দাবি করেছে হামাসের কারণে এ নিষেধাজ্ঞা এবং সাহায্যের ঘাটতি নেই।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ