ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের মন্তব্যকে ‘অপ্রয়োজনীয়’ বললো ভারত
ডুয়া ডেস্ক: ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এই আহ্বানকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘লোক দেখানো’ হিসেবে মন্তব্য করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। সম্প্রতি মুসলিমদের ওপর হামলার ঘটনা এবং তাদের জানমালের ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এই মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ভারতের উদ্বেগের প্রতিবিম্ব ঘটানোর চেষ্টা মাত্র।” তার এই বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায়। বিভিন্ন স্থানে আগুন লাগানো, ইট-পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ