ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সকালে নতুন দল গঠন; বিকালে বিক্ষোভ
ডুয়া নিউজ: নতুন রাজনৈতিক দল খুলেছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। তবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন না দেওয়ার দাবিতে রফিকুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশনের সামনে ‘ডেসটিনির অর্থ লুটেরা প্রতারক রফিকুল আমিনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
এ সময় ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলেন, “বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দল গঠন মানে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করা।”
ডেসটিনিতে ক্ষতিগ্রস্ত এক ভুক্তভোগী বলেন, “২০১১ সালে ৫ লাখ টাকা বিনিয়োগ করে এখনও ফেরত পায়নি। রফিকুল আমীন আমার ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোম্পানি বন্ধ করে টাকা আত্মসাৎ করেছে রফিকুল। গরিবের টাকা মেরে দিয়েছে অথচ কোটি টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে নতুন দলের ঘোষণা দিয়েছে। এটা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা এটা মানি না, মানব না।”
৫০ হাজার টাকা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত আরেক ভুক্তভোগী বলেন, “আমাদের টাকা ফেরত না দিয়ে নতুন দল বানানোর তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের কাছে আহ্বান রফিকুলের মতো জালিয়াতকে যেন নিবন্ধন না দেওয়া হয়।”
এর আগে, বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যা দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন, যিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও পরিচিত। দলের সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাতিমা তাসনিম।
তবে এই নতুন দলের নিবন্ধনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল