ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাধ্যতামূলক অবসরে এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তা
ডুয়া ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক পৃথক আদেশে তাদেরকে অবসরে পাঠানো হয়।
সূত্র জানায়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
তাদের দুজনের বিরুদ্ধেই ইনকাম ট্যাক্স জোন-৫ এ কর্মরত থাকার সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তারা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়। ওই সময়েও তারা ট্যাক্স জোন-৫ এ দায়িত্বে ছিলেন এবং কর ছাড়ের সুবিধা দিতে রেমিটেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ