ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
রেকর্ডসংখ্যক ইহুদি প্রবেশ, আল-আকসার ভাগাভাগি শুরু?
ডুয়া ডেস্ক: ইসরায়েল প্রথমবারের মতো একদিনে রেকর্ডসংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। সাধারণত ৩০ জনের বেশি ইহুদিকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হতো না কিন্তু এবার নিরাপত্তা বাহিনীর পাহারায় তারা চত্বরে প্রবেশ করে প্রার্থনা করে।
এ ঘটনাকে “ভীতিকর ও নজিরবিহীন” বলে উল্লেখ করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ। তিনি জানান, “আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যা আগে কখনো হয়নি।”
এসময় মুসলিম উপাসকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ মনে করছে, এভাবে আল-আকসার দীর্ঘদিনের ধর্মীয় ‘স্থিতাবস্থা’ পরিবর্তনের চেষ্টা চলছে।
ইসরায়েলি পুলিশ জানায়, সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ১৯৬৭ সাল থেকে ইসরায়েল এলাকা দখল করে রেখেছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো এখানেও ধর্মীয় বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে।
খবর : মিডলইস্ট আই’র
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস