ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
‘৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার’
ডুয়া ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়েছিল। সেই ধ্বংসাবশেষ থেকেই আমরা এখন অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছি।”
বাণিজ্য উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে দেশের সামগ্রিক অর্থনীতি চাপে পড়েছে। তবে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দুই মাসের মধ্যে বোরো ধান বাজারে আসলে চালের দামে স্থিতিশীলতা আসবে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়েও তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দীন জানান, “যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্ক আরোপ করেছে। আমদানি কম, রফতানি বেশি—এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। শুল্ক ইস্যুতে আলোচনার জন্য সরকারের একটি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবে।”
তিনি আরও বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে ব্যবসায়িক খরচ ২ হাজার কোটি টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার এই খরচ শূন্যে আনার চেষ্টা করছে।
বাণিজ্য উপদেষ্টা এও জানান, পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই। দেশের স্বার্থেই সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক বজায় রাখা হবে বলে তিনি মন্তব্য করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ