ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮৫টি কবর
ডুয়া ডেস্ক : যুক্তরাজ্যের হ্যারো এলাকায় কারপেন্ডার্স পার্কের একটি মুসলিম কবরস্থানে চালানো হয়েছে বর্বর হামলা। অজ্ঞাত দুর্বৃত্তদের এই হামলায় ভাঙচুরের শিকার হয়েছে অন্তত ৮৫টি কবর। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসলামবিদ্বেষ থেকে উৎসারিত ঘৃণার কারণেই পরিকল্পিতভাবে চালানো হয়েছে এই তাণ্ডব। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই শিশু ও কিশোরদের। ঘটনায় তদন্ত শুরু করা হলেও এখনো হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে মুসলিমরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইউরোপজুড়ে ইসলামবিদ্বেষমূলক কর্মকাণ্ডও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ