ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হজযাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা
ডুয়া ডেস্ক : চলতি বছরের হজ মৌসুমকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এবার থেকে পবিত্র মক্কা নগরীতে হজ পারমিট, বৈধ ভিসা বা কাজের অনুমতি না থাকা কোনো ব্যক্তিকে আবাসন সুবিধা দেওয়া হবে না—এমনটাই জানানো হয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো, এই নির্দেশনা ২৯ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে এবং হজ শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। নির্দেশনার কার্যকারিতা নিশ্চিত করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
বলা হয়েছে, বৈধ হজ ভিসা বা বিশেষ অনুমতিপত্র ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে বা অবস্থান করলে, তাকে আর কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না। এই নির্দেশনা শুধুমাত্র অনুমোদিত হজযাত্রী ও বৈধভাবে কাজ করতে আসা বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রতিবছর হজে অংশ নিতে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে যান। তবে তাদের একটি অংশ বৈধ কাগজপত্র ছাড়াই মক্কায় প্রবেশ করেন এবং কেউ কেউ সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন। এই প্রবণতা রোধে সৌদি সরকার সম্প্রতি কড়াকড়ি আরোপ করেছে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
পর্যটন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি নির্দেশিকা অমান্য করে কাউকে আবাসন প্রদান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস