ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে নারীকে হিজাব খুলে হেনস্তা, ভিডিও ভাইরাল
ডুয়া ডেস্ক : নির্বিচারে হিজাব খুলে দেওয়া ও লাঞ্ছনার অভিযোগে উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। মুজাফফরনগরের খালপাড় এলাকায় প্রকাশ্যে এক মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে দেওয়া এবং তাঁর সঙ্গে থাকা পুরুষকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (১৪ এপ্রিল) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে দেখা যায়, ছেলেদের একটি দল প্রকাশ্যে ওই নারীকে হেনস্তা করে এবং তার হিজাব খুলে ফেলে। পাশাপাশি, তাঁকে সঙ্গ দেওয়া এক পুরুষকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ভুক্তভোগী ২০ বছর বয়সি নারী ফারহিন এবং শচীন নামের এক ব্যক্তি 'উৎকর্ষ স্মল ফাইন্যান্স' নামক একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। ১২ এপ্রিল বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা ঋণের কিস্তি আদায় করে ফিরছিলেন। সেসময় দরজি ওয়ালি গলিতে স্থানীয় কয়েকজন তাঁদের পথরোধ করে এবং নির্মমভাবে লাঞ্ছিত করে।
একজন পথচারীর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে অনলাইনে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার (সিও) রাজু কুমার সাও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ