ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ ইসরায়েলি গণমাধ্যমে
ডুয়া ডেস্ক: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শর্ত পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি জারি করা এক সরকারি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ঢাকায় ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের বিক্ষোভের একদিন পরই এই ঘোষণা এসেছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, “This passport is valid for all countries of the world except Israel.” তবে ২০২০ সালে চালু হওয়া ই-পাসপোর্টে এই অংশটি বাদ দেওয়া হয়। যদিও তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়, পূর্বের ন্যায় এই শর্ত বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে ১২ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যেখানে অংশ নেয় লাখো মানুষ। ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের এই বিক্ষোভ এবং পাসপোর্ট সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের ভাবমূর্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস