ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘মার্চ ফর গাজা’দেখে যুবকের স্ট্যাটাস, ‘আমি আরব জাতীয়তা নিয়ে লজ্জিত’
ডুয়া নিউজ: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে নানামুখী কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ এপ্রিল) ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ দৃষ্টি কাড়ে। এ কর্মসূচি শুধু বিশ্ব গণমাধ্যমে শিরোনাম হয়নি, বরং মুসলিম বিশ্বেও প্রশংসিত হয়েছে।
মাজদি বেনগাজি নামে এক আরব যুবক একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সাড়া আরও জোরালো করেছে। গাজার প্রতি বাংলাদেশের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, ‘শপথ করে বলছি, তাদের সামনে আমি আমার আরব জাতীয়তা নিয়ে লজ্জিত।’
মাজদির অন্য এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশিরা অন্তত কিছু করছেন। আর আপনি কী করছেন—পর্দার আড়ালে বসে শুধু সমালোচনা ছাড়া?’
গাজার পাশে বাংলাদেশের সক্রিয় অবস্থান তার মুগ্ধতা ছড়িয়েছে আরও একটি পোস্টে, যেখানে তিনি আক্ষেপ করে বলেন, ‘গাজার পাশে যদি বাংলাদেশ থাকত, তবে হয়তো এত কষ্ট হতো না… কিন্তু বাতাস তো সবসময় জাহাজের পক্ষে থাকে না।’
এদিকে, ঢাকার এ বিশাল সমাবেশের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন—এপি, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অব ইসরায়েল এবং আরব নিউজ-এ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে।
অনেক আন্তর্জাতিক গণমাধ্যম সমাবেশে অংশ নেওয়া লোকসংখ্যা ১ লাখ বললেও আরব নিউজ জানিয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এই সমাবেশকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি প্রকাশের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস