ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শুভেচ্ছা সফর
চট্টগ্রাম বন্দরে ৩ রুশ যুদ্ধজাহাজ
ডুয়া ডেস্ক: চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। আজ রবিবার (১৩ এপ্রিল) যুদ্ধজাহাজ ‘রেজিক’, ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, সামরিক, বিমান ও নৌবাহিনীর অ্যাটাশে, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান অনারারি কনসাল এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ রাশিয়ার জাহাজগুলোকে অভ্যর্থনা জানায়।
সফরকালে রুশ জাহাজগুলোর অধিনায়ক এবং রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিটের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া, রুশ নাবিকরা পতেঙ্গার বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ, নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, ‘আশার আলো’ নামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
এ সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রুশ যুদ্ধজাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।
চার দিনের সফর শেষে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আগামী বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ত্যাগ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের