ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ঘোষণা দিয়ে কুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ
ডুয়া নিউজ: ঘোষণা দিয়ে শান্তিপূর্ণভাবে বাধাহীন পরিবেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা এক জোট হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত থাকলেও তাদের কেউ বাধা দেয়নি।
৪৭ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধ থাকা ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের ঠেকাতে কুয়েট প্রশাসন প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয়, যার ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এর আগে, আজ দুপুর ২টা থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। পরে শিক্ষকরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আলোচনা শেষে শিক্ষার্থীদের আইডি কার্ড যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার দুপুর ২টায় ক্যাম্পাসে প্রবেশ করে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছিলেন। বিষয়টি ঠেকাতে কুয়েট প্রশাসন একাধিক সভা করে, সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠায়, বিজ্ঞপ্তি জারি করে এবং অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে না পাঠানোর অনুরোধ জানায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল