ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইরানে ৮ পাকিস্তানিকে গু’লি করে হ-ত্যা
ডুয়া ডেস্ক: প্রতিবেশি দেশ ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দুর্বৃত্তদের গুলিতে পাকিস্তানের আট মোটর মেকানিক নির্মমভাবে নিহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোররাতে ইরান-পাকিস্তান সীমান্তবর্তী মেহারিস্তান জেলার একটি গ্যারেজে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের এই বিষয়টি নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নিহত শ্রমিকরা সবাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা। তারা স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিযুক্ত ছিলেন।
জানা গেছে, রাতের অন্ধকারে অজ্ঞাত হামলাকারীরা গ্যারেজে প্রবেশ করে। তারা প্রথমে শ্রমিকদের হাত বেঁধে ফেলে এবং পরে কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে। আট শ্রমিকই ঘটনাস্থলে প্রাণ হারান। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে করা হচ্ছে, এটি পূর্ব পরিকল্পিত একটি সন্ত্রাসী হামলা।
ঘটনার পরপরই ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান শুরু করে গ্যারেজ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইতোমধ্যে ইরানি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইরান সরকার জানিয়েছে, হামলার পেছনে যারা রয়েছে তাদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা নিহতদের শনাক্তকরণ, মরদেহের ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। দূতাবাসের এক মুখপাত্র বলেন, “আমরা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহতদের পরিবার যেন ন্যায়বিচার পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি ইরান সরকারকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই নিষ্ঠুর সন্ত্রাসী হামলা অত্যন্ত বেদনাদায়ক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে।”
শাহবাজ শরীফ আরও জানান, “নিহতদের মরদেহ দ্রুত পাকিস্তানে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিহতদের পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?