ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন বছরের মধ্যে ডলারের সর্বনিম্ন দর
ডুয়া নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলারের মান গত তিন বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের ঘোষণার ফলে বৈশ্বিক বাজারে এ পতন ঘটেছে।
মার্কিন ডলারের সূচক (DXY) এবং ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভোর ৫টার দিকে ডলারের মান কমে পৌঁছেছে ৯৯.০১ পয়েন্টে, যা গত এক বছরে ডলারের প্রায় ৮ শতাংশ পতনের রেকর্ড। ডলারের মান কমায় বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে এর ক্রয়ের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি লেনদেন মার্কিন ডলারের মাধ্যমে হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এক দেশের মুদ্রার মান অনেকটাই নির্ভর করে ডলারের ওপর, যা ‘এক্সচেঞ্জ রেট’-এর মাধ্যমে নির্ধারিত হয়।
ফোর্বস রিপোর্ট করেছে, গত বুধবার ট্রাম্প বিশ্বব্যাপী কয়েক ডজন দেশের ওপর নজিরবিহীন আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং ডলারের মান দ্রুত পতন ঘটতে থাকে। যদিও পরে তিনি চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
শুল্ক আরোপের ফলে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে এবং অনেকেই নিরাপদ বিনিয়োগে ঝুঁকে পড়েন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মুদ্রার মান সাধারণত বাজারে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ওঠানামা করে। কিছু মুদ্রা যেমন, পূর্বে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে অস্ট্রেলিয়ান ডলার নির্দিষ্ট হারে নির্ধারিত ছিল। কিন্তু ১৯৯৮ সালের পর ওই ব্যবস্থা বাতিল করা হয়েছে এবং এখন অস্ট্রেলিয়ান ডলারের মূল্য বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে।
অর্থনৈতিক বিশ্লেষকদের দাবি, রাজনৈতিক স্থিতিশীলতা, পণ্যের চাহিদা এবং অর্থনৈতিক নীতিমালা সহযোগে একটি মুদ্রার শক্তি বা দুর্বলতা নির্ধারিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- প্রশ্নফাঁস কেলেঙ্কারি: ৫৫ জনের বিরুদ্ধে চার্জশিট, মূলহোতা আবেদ আলী
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা