ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ডজন ৭৬০ টাকা
যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৬ দশমিক ২৩ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৬০ টাকা।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে প্রতি ডজন ডিমের গড় মূল্য ছিল ৬.২৩ ডলার—যা এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে, ফেব্রুয়ারিতে দাম ছিল ৫.৯০ ডলার এবং জানুয়ারিতে ৪.৯৫ ডলার। অর্থাৎ ধারাবাহিকভাবে ডিমের দাম বেড়েই চলেছে।
যদিও মার্চের শেষ দিকে পাইকারি বাজারে কিছুটা মূল্যহ্রাস দেখা গেছে, তবে খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি।
গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ডিমের দাম ৩৫ শতাংশ কমেছে এবং এ জন্য কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসাও করেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্যবৃদ্ধির মূল কারণ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব।
২০২২ সাল থেকে শুরু হওয়া এ সংকট চলতি বছরেও অব্যাহত রয়েছে।
সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে তিন কোটির বেশি ডিম পাড়া মুরগি নিধন করা হয়েছে। দেশটির নীতিমালা অনুযায়ী, কোনো খামারে একটি মুরগিতেও বার্ড ফ্লু শনাক্ত হলে পুরো খামারের সব মুরগি নিধন করা হয়। যদিও বর্তমানে এই কঠোর নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা যায়নি। তবে ডিম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
প্রসঙ্গত, এই ভাইরাস শুধু পাখি নয়, কিছু দুগ্ধ উৎপাদনকারী গবাদিপশুকেও আক্রান্ত করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বাজার ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস